ঢাকা, -

আলোচিত সংবাদ

একসাথে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকার শেরে বাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়ায় একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ওই বাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে শেরে বাংলা নগর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক।

পুলিশ জানায়, নিহত বাবার নাম মো. মশিউর রহমান। ছেলের নাম সাদাত। সে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী।

আরও পড়ুন  যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৭

এ ঘটনায় সিনথিয়া নামে সাদাতের ১৩ বছরের বয়সী বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠিয়েছেন এলাকাবাসী।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী বলেন, সুরতহালে দেখা যায় ছেলে সাদাতের গলায় রশির দাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত ছেলে ও মেয়েকে হত্যার চেষ্টা করেছেন বাবা মশিউর রহমান। আমরা ঘটনাস্থলে মেয়েকে পাইনি। পুলিশ যাওয়ার আগেই সিনথিয়া নামে মেয়েটিকে উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  হাটহাজারীতে নির্বাচনের মাঠে রয়ে গেলেন তিন হেভীওয়েট প্রার্থী

সুরতহাল শেষে বাবা ও ছেলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

ঘটনার নেপথ্যের কি কারণ, হত্যা নাকি আত্মহত্যা; পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ