ঢাকা, -

আলোচিত সংবাদ

এনসিপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় নোয়াখালীর হাতিয়ায় দলটির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে মোছলেহ উদ্দিন মিলাদের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।

ভুক্তভোগী ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক মোছলেহ উদ্দিন মিলাদ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘যুবশক্তি’র হাতিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করেছেন তিনি।

অভিযুক্ত কৃষকদল নেতা হলেন- নূরুল ইসলাম হকসাব। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব।

আরও পড়ুন  চট্টগ্রামে নারীঘটিত বিষয় নিয়ে মারামারি, ছুরিকাঘাতে নিহত ২

মোছলেহ উদ্দিন মিলাদ অভিযোগ করে বলেন, গত সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ওছখালী শহরে যাওয়ার পথে বিএনপির কয়েকজন নেতা আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। আমি দৌড়ে আত্মরক্ষা করলেও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আমি আমার দোকানের সামনে গেলে হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই আবার আমাকে আঘাত করে। এ সময় পুলিশ বিএনপি নেতা নুরুল ইসলাম হকসাবকে আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম-১০ আসনের 'নৌকা' প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি আহত অবস্থায় হাতিয়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। রাত তিনটার দিকে খবর পাই, আমার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানি ও উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম জানান, রমজান উপলক্ষে বিভিন্নজন থেকে আমানত নিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলেন। রাজনৈতিক কারণে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। দোকানের সব মালামাল পুড়ে গেছে।

ভুক্তভোগী মিলাদের বাবা মোয়াজ্জেম হোসেন বেচু বলেন, বিএনপি নেতা হক সাবসহ কয়েকজন আমার ছেলেকে একাধিকবার মারধর করেন। অনুসারীদের নিয়ে আমার ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন হকসাব। পরে রাতে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে বের হতে গেলে দরজা বাইরে থেকে আটকানো বুঝতে পারি। দরজা ভেঙে বের হয়ে এসে দেখি, দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন  শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল কর্মী সভা অনুষ্ঠিত

অভিযোগের বিষয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব নূরুল ইসলাম হকসাব বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা নিজেরা দোকানে আগুন দিয়ে আমার ও বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ