ঢাকা, -

আলোচিত সংবাদ

এবার এনসিপি ত্যাগ করলেন রাঙামাটি জেলার আহ্বায়ক বিপিন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙামাটির জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা পদত্যাগ করেছেন।

বুধবার (১১) রাতে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পদত্যাগের বিষয়টি লিখিতভাবে দলীয় কার্যালয়ে নথি পাঠাননি এমনটা নিশ্চিত করেছেন তিনি।

এর আগে ৫ মার্চ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা পদত্যাগ করেন। পরে একইসঙ্গে ৯ মার্চ জুরাছড়ি উপজেলা আহ্বায়ক অসীম চাকমাসহ একযোগে ৮৭ জন কর্মী এনসিপি থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে আশ্রয়ণ প্রকল্পের নারী বাসিন্দাকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

বুধবার বিকেলে বিপিন জ্যোতি চাকমা তার ব্যক্তিগত ফেসবুকে এনসিপি থেকে পদত্যাগ ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১০ দশটার দিকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

পদত্যাগের কারণ জানতে চাইলে বিপিন জ্যোতি চাকমা বলেন, রাজনৈতিক মতাদর্শ সবকিছু মিল না থাকাতে আহ্বায়ক পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

তিনি আক্ষেপ করে বলেন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে সাংগঠনিক কোনো বিষয়ে জেলা পর্যায়ে আলোচনা করা হয় না। এ ছাড়াও জামায়াতে ইসলামী সংগঠনের সঙ্গে তারা জোট বেঁধেছে। যা আমাদের কিংবা আমার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কোনো মিল নেই। তাই পদত্যাগ করেছি। কাগজে স্বাক্ষর করেছি। আগামীকাল পদত্যাগের নথি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব।

আরও পড়ুন  ‘মাজার ও মন্দিরে হামলাকারীদের কোনো ধর্মীয় পরিচয় নেই’

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ