ঢাকা, -

আলোচিত সংবাদ

‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার লাকসামে ‘কক্সবাজার এক্সপ্রেস’ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। 

শুক্রবার (১ ডিসেম্বর) ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৬টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের দক্ষিণ আউটারে লেকের পাড়ে হোসেন রাব্বি সুজন নামে ওই যুবক কাটা পড়ে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, নিহত হোসেন রাব্বি সুজন (২০) ঘটনাস্থলের অদূরে লাকসাম পৌরসভার পাইকপাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

আরও পড়ুন  আফগানিস্তানে তীব্র শীতে নিহত ৭০, মারা গেছেন ৭০ হাজার গবাদিপশু

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে অসুবিধা হচ্ছে। তবে এলাকার লোকজন তাকে পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে হোসেন রাব্বি সুজন বলে জানিয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডির সহযোগিতা চাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন  চসিক মেয়র ডা. শাহাদাত'র শফথ গ্রহণ ৩ নভেম্বর

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ