ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগেছে। তবে জাহাজটিতে কোনও পর্যটক ছিল না।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিটে ঘাটে যাত্রী নিতে আসার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা সেন্ট্রি মুহিব উল্লাহ ভয়েস অফ এশিয়াকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ (শনিবার) ভোর ৬টা ৩৫ মিনিটে জাহাজটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারি-বেসরকারি ৩০ ব্যাংকের এমডি

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন বলেও জানান মুহিব উল্লাহ।

তিনি আরও জানান, নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে জাহাজটি নোঙর করা অবস্থায় আগুন লাগে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে জানান, আগুন নির্বাপণে কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটিতে কোনো পর্যটক ছিল না।

আরও পড়ুন  ‘এস আলমের আলাদিনের চেরাগ’ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

এ বিষয়ে সি ক্রজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, সেন্টমার্টিন যেতে পর্যটক নিতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান, রয়েছে। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  টাকায় মিলছে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ