ঢাকা, -

আলোচিত সংবাদ

কক্সবাজারে ‘রাজাকার’ পুত্র যখন শোক দিবস উদযাপন কমিটির মহাসচিব

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামু স্টেডিয়ামে মেজবান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল।

শনিবার (২৬ আগস্ট) কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে সকাল ৮টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।

শোক দিবস উদযাপন কমিটির মহাসচিব হিসেবে রাজাকার পুত্র সিরাজুল ইসলাম ভূট্টোকে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষেরা।

রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মণ্ডল জানান, রামুতে আওয়ামী লীগের এতই দুর্দিন আসেনি যে একজন রাজাকারের দোসর ও বিএনপি নেতাকে নিয়ে বঙ্গবন্ধুর শোক দিবস পালন করতে হবে। সিরাজুল ইসলাম ভূট্টোর পিতা মোহাম্মদ আলম প্রকাশ মাহাদু রামুর সর্বজন স্বীকৃত এবং চিহ্নিত রাজাকার।

আরও পড়ুন  বাংলাদেশে সম্প্রতি দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

তিনি দাবি করেন, সিরাজুল ইসলাম ভূট্টোর ছিলেন রামু উপজেলা বিএনপির সহ- সভাপতি। রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে বোল পাল্টিয়ে হয়ে গেছেন স্থানীয় সাংসদ এমপি সাইমুম সরওয়ার কমলের অনুসারী। গত ইউপি নির্বাচনেও নৌকার বিরুদ্ধে ভোট করেছেন সিরাজুল। অথচ সাংসদ কমল সুনিপুণ ভাবে এসব সুবিধাবাদীদের দলে প্রতিষ্ঠা করে যাচ্ছেন।

রামু উপজেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ জানান, সিরাজুল ইসলাম ভূট্টোর পিতা মোহাম্মদ আলম মাহাদু চিহ্নিত একজন রাজাকার। সরকারের তালিকায় তার নামও লিপিবদ্ধ আছে। সিরাজুল ইসলাম ভূট্টো গত কয়েকদিন আগেও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নানা বিতর্ক সৃষ্টি করেছে।

আরও পড়ুন  আসিফ-আলী ইমাম ‘ভারতের চর’, অপসারণের দাবি জুলাই ঐক্য'র

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল জানান, বঙ্গবন্ধুকে সকলেই ভালোবাসতে পারেন। রাজাকারসহ সকল মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করতে পারেন। সিরাজুল ইসলাম ভূট্টোর পিতা রাজাকার কি না জানি না। তবে ভালোবাসা প্রকাশের অধিকার তার রয়েছে।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম ভূট্টো বলেন, বিষয়টি নিয়ে সামনা-সামনি বসে কথা বলতে হবে। আমার বাবা রাজাকার ছিলেন আমি জানি না। বিএনপির রাজনীতির সাথে তার যুক্ততা এবং সাঈদীর মৃত্যু বিষয়ে বির্তকিত পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

আরও পড়ুন  আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, রামু উপজেলা নামের গঠিত একটি কমিটি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে কক্সবাজার জেলা পরিষদের সদস্য ফরিদুল আলম এবং মহাসচিব ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো। ইতিমধ্যে আয়োজনের আমন্ত্রণ পত্রটি পৌঁছানো হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ