ঢাকা, -

আলোচিত সংবাদ

কানাডা ও চীনের মধ্যে কূটনীতিক দ্বন্দ্ব চরমে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কানাডা ও চীনের মধ্যে কূটনীতিক দ্বন্দ্ব চরমে উঠেছে। এবার কানাডার কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিল চীন।

মঙ্গলবার (৯ মে) দেশটি সাংহাইতে কানাডার একজন কূটনীতিককে বহিষ্কার করছে। খবর রয়টার্সের।

এর আগে গতকাল সোমবার কানাডা জানায়, তারা চীনা এক কূটনীতিককে তাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। অভিযুক্ত এ চীনা কূটনীতিকের বিরুদ্ধে কানাডা দেশটির এক আইনপ্রণেতাকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত বলে অভিযোগ করেছে।

আরও পড়ুন  দুবাইয়ের বুর্জ খলিফায় বজ্রপাতের চমকপ্রদ দৃশ্য, ভিডিও ভাইরাল

কানাডার এমন পদক্ষেপের পরেই চীন পাল্টা এ সিদ্ধান্ত নিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত কয়েক বছর ধরেই দেশ দুইটির মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। নতুন এ পদক্ষেপ দেশ দুইটির মধ্যে বৈরিতা আরও বাড়াল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার বলেন, সাংহাইতে কানাডার এক কূটনীতিককে তারা বহিষ্কার করছে। চীনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কানাডার কূটনীতিক জেনিফার লিনকে আগামী ১৩ মের মধ্যে চীন ছাড়তে বলা হয়েছে।

আরও পড়ুন  দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করব না। তিনি তার বিবৃতিতে চীনা কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ