ঢাকা, -

আলোচিত সংবাদ

কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় দুই চুয়েট শিক্ষার্থী নিহত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।

নিহতরা হলেন- চুয়েটের পুরকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন।

আরও পড়ুন  টেকনাফে ফাঁকা গুলি ছুঁড়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ

শান্ত সাহা নরসিংদী সদরের ৪ নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে ও তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, চুয়েট শিক্ষার্থী শান্ত ও তৌফিক মোটরসাইকেলে ছিলেন। একটি বেপরোয়া বাস তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। কাপ্তাই সড়কে আজরাইল খ্যাত শাহ আমানত বাসটির গতি এতবেশি ছিল যে নিমিষেই কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ।

আরও পড়ুন  প্রধান বিচারপতির দায়িত্বে জুবায়ের রহমান চৌধুরী

চট্টগ্রাম কাপ্তাই সড়কে বিরতিহীন শাহ আমানত ও এ আর ট্রাভেলস নামের বাস দুটো যেন রীতিমত মৃত্যুফাঁদ। এ যেন দেখার কেউ নেই জানান প্রত্যক্ষদর্শীরা।

চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান জানান, শান্ত সাহার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং তৌফিকের লাশ এভারকেয়ার হসপিটালে আছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন  একই দিনে আ.লীগ-বিএনপিকে সংলাপে ডাকল ইসি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ