ঢাকা, -

আলোচিত সংবাদ

কাল ভারত সফরে যাচ্ছেন আ. লীগের প্রতিনিধিদল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারতের নয়াদিল্লি সফরে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে আওয়ামী লীগের দলীয় একটি সূত্র।

রবিবার (৬ জুলাই) ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে তারা তিন দিনের এই সফরে যাচ্ছেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তারানা হালিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

আরও পড়ুন  'লিডার আসছে' শ্লোগানে পূর্বাচলের ৩০০ ফিট সড়ক জনতার মহাসমুদ্র

জানা গেছে, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের তৎপরতা বেড়েছে। এ পরিস্থিতিতে ভারত এখনো প্রকাশ্যে ততটা তৎপর নয়। এর প্রেক্ষিতে তিন দিনের এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হবে।

এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক হবে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন  ভারতে করোনা আক্রান্ত বাড়ছেই, এক সপ্তাহে বেড়েছে ২২ শতাংশ

বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বিজেপির আমন্ত্রণে এই সফরে সরকারি ও রাজনৈতিক পর্যায়ে বেশ কিছু বৈঠক হবে। এতে পারস্পরিক চিন্তার বিনিময় হবে। রাজনৈতিক নানা বিষয় আলোচনা হবে বলেও জানান তিনি।

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে প্রতিনিধিদলের সঙ্গে।

আরও পড়ুন  যারা জনগণের ভোট পাবে তারাই সরকার গঠন করবে

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ