ঢাকা, -

আলোচিত সংবাদ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে পুলিশ পরিচয়ে আটক, মারধর ও হেনস্তার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই), এক কনস্টেবল ও এক সোর্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় মামলাটি দায়ের করেন নাঈম হাসানের ভাই সাব্বির হাসান।

আরও পড়ুন  রামুতে গরু চোরাচালান নিয়ে গোলাগুলিতে নিহত চোরাকারবারি

মামলার আসামিরা হলেন- খুলশী থানার এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযানের বিষয়ে এসআই শফিকুল ইসলাম তাকে আগে থেকে কিছুই অবহিত করেননি। নাঈমকে থানায় আনার পরই তিনি জানতে পারেন যে তিনি জাতীয় দলের ক্রিকেটার।

ওসি বলেন, বিষয়টি জানার পর আমরা দুঃখ প্রকাশ করি এবং যথাযথ সম্মান প্রদর্শন করে নাঈমকে থানা ত্যাগ করার অনুরোধ জানাই।

আরও পড়ুন  চাক্তাই ওমর আলী মার্কেটে আগুন, ৭ দোকান পুড়ে ছাই

তিনি আরও জানান, নাঈমের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা থানা ত্যাগ করবেন না।

পরে নাঈমের ভাই সাব্বির হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত সোর্স সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, জাতীয় দলের এই ক্রিকেটারকে মারধর ও হেনস্তার ঘটনায় শনিবার (১৩ জুন) সকালে এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং আরেক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আরিফুর রহমান।

আরও পড়ুন  পরিবার ফিরে পেতে সহযোগিতা করুন: মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ

ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ