ঢাকা, -

আলোচিত সংবাদ

খুলশিতে নারীর আত্মহত্যা, আটক স্বামী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীতে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করেছে আসিয়া আক্তার (২৮) নামে এক নারী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে খুলশি থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল নগরীর খুলশি মহিলা স্কুলের পাশে শাহ আলমের বাসার ৫ তলায় এ ঘটনা ঘটে। বিষপান করার পর হাসপাতালে নিয়ে গেলে গতকাল রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতালেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে স্কপের অবরোধ কর্মসূচি

এই ঘটনায় নিহতের স্বামী মো. মিলনকে আটক করে খুলশি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খুলশি থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর কলহে জেরে এই নারী আত্মহত্যা করেছে। এই ঘটনা অত্মহত্যার প্ররোচনা মামলা নেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত কর্মকর্তা খুলশি থানার এসআই হেলাল উদ্দিন বলেন, নারীটি প্রথম স্বামী মারা গেছেন। ৬ মাস আগে বিয়ে হয় ২য় স্বামী মোঃ মিলনের সাথে। মিলনেরও এইটি দ্বিতীয় সংসার ছিলো। মিলনের স্থায়ী কোন ঠিকানা নেই, তিনি ভাসমান লোক।

আরও পড়ুন  ৬ পদে বিএনপি, ৮ পদে আওয়ামী লীগ; জয় নেই জামায়াতের

লাশের ময়না তদন্ত করা হয়েছে। নারীর স্বামী মিলনকে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর আরো বিস্তারিত জানা যাবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ