ঢাকা, -

আলোচিত সংবাদ

‘গণভোটে ‘হ্যাঁ-না’ প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মচারীরা’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নির্বাচন কমিশনের নির্দেশনার কারণে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে আর কোনো প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।

প্রশাসনের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, পূর্বে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে ইসি সুস্পষ্ট বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাতে পারবেন না।

আরও পড়ুন  'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

এহছানুল হক আরও বলেন, প্রশাসনের দায়িত্ব থাকবে ভোটারদের গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করা এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তবে কোনো নির্দিষ্ট মত বা সিদ্ধান্তের পক্ষে প্রচার চালানো প্রশাসনের কাজ নয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ