ঢাকা, -

আলোচিত সংবাদ

গাজীপুরে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গাজীপুরের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির চালক ও আরও ৩ যাত্রী।

এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দিলে মুহুতেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিভায়।

সোমবার (৩১ মার্চ) সকাল দশটার দিকে গাজীপুরের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল দশটার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। সিএনজিটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাস সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা শিশু তাবাসসুম (৫) ও তার ফুফু ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন  ভারত থেকে কলা গাছের ভেলায় এল গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ

স্থানীয়রা সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ