ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম দুই নম্বর গেট মোড়ে হঠাৎ সড়কে আগুন, যানচলাচল বন্ধ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট মোড়ে বিপ্লব উদ্যানের সামনে রাস্তায় হঠাৎ আগুন জ্বলে উঠেছে। পাইপের লিকেজ থেকে এ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেও আগুন নেভাতে পারেনি।

আরও পড়ুন  চট্টগ্রামে ৬৫৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ

আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রেখে সমস্যা সমাধানে কেজিডিসিএল কর্মীরা কাজ করছে বলেও জানানো হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহা-ব্যবস্থাপক প্রকৌ. মো. শফিউল আজম খান বলেন, আমরা ধারণা করছি টিঅ্যান্ডটির খোঁড়াখুড়িতে লাইন লিকেজ হয়েছে। লিকেজ থেকেই আগুন। আমরা ওই এলাকার গ্যাস লাইন বন্ধ করে দিচ্ছি। সবগুলো লাইন বন্ধ করে চেক করে ত্রুটিপূর্ণ লাইনটি খুজে বের করে মাটি খুড়ে সংস্কার করা হবে।

আরও পড়ুন  মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

এ সময় আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও জানান কর্তৃপক্ষ। তবে কত সময় লাগবে সে বিষয়ে এখনই কিছু জানাতে পারেননি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ