ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম নন্দনকাননে রাইফেল ক্লাব ভবনে আগুন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে নন্দনকাননে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়।

আরও পড়ুন  ফটিকছড়িতে বাস চাপায় প্রাণ গেল দুই যুবকের

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ