ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। 

তিনি আরও জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় থাকবে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন। একই সাথে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনও সিসি ক্যামেরার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ জুন)  রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানান ইসি সচিব।

আরও পড়ুন  অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রবিবার (৪ জুন) শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আজকের কমিশন বৈঠকে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচন ছাড়াও তিনটি সুনির্দিষ্ট বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়।

এগুলো হলো- বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন কার্যক্রমের বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুমোদন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন ও ডাটা সেন্টারের বিকল্প ডিজাস্টার রিকোভারি সাইট (ডিআরএস) স্থাপন।

আরও পড়ুন  'মাস্ক পরলেই গ্রেপ্তার' ট্রাম্পের নির্দেশ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ