ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা.আফসারুল আমিন আর নেই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রবীণ রাজনীতিবিদ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফসারুল আমিন আর নেই।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন এবং আমৃত্যু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বপালন করেছেন।

আরও পড়ুন  'এস আলম গ্রুপ'র বিরুদ্ধে অনুসন্ধান আপাতত বন্ধ

জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ডা. আফসারুল আমিনের। এরপর থেকে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তাঁর প্রথম নামাজে জানাজা আজ (শুক্রবার) জাতীয় সংসদ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ