ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রাম-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা বর্তমান এমপির

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম-৪ আসনে নৌকা প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন বর্তমান এমপি দিদারুল আলম।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিটিগেটে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

যদিও গতকাল বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং আকবর শাহ ও উত্তর পাহাড়তলি ওয়ার্ড) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বর্তমান এমপি দিদারুল আলম।

আরও পড়ুন  রাজধানীতে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ মিছিল

দিদারুল আলম বলেন, বঙ্গবন্ধু নৌকার বিরুদ্ধে কোন দিনই প্রার্থী হতে পারি না। আমি আগেই বলেছিলাম, শেখ হাসিনা নৌকা যাঁকে দিবেন আমি তার পক্ষেই কাজ করবো।

তিনি বলেন, আমি সীতাকুণ্ড অনেক উন্নয়ন কাজ করেছি, আশা করবো সীতাকুণ্ড আসনে নৌকার মাঝি যিনি বিজয়ি হবেন তিনি আমার উন্নয়নের ধারাবাহিকতা রাখবেন।

২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে দিদারুল আলম নির্বাচিত হন। তবে এবারে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট

এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ