চট্টগ্রাম-৬ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপি মনোনীত গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রাথমিক ও বেসরকারি ফলে এ চিত্র দেখা যায়।
চট্টগ্রাম-৬ আসনে ঘোষিত ফলাফলে ৫৭ কেন্দ্রের ফলাফলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩৭৪ ভোট। এছাড়া জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান মঞ্জু পেয়েছেন ১১ হাজার ৫৮৫ ভোট।














