ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে আটকের পর বিটকয়েন আত্মসাৎকান্ডে ৬ পুলিশ সদস্য বরখাস্ত

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামে একব্যক্তিকে আটকের পর তার মোবাইল থেকে কোটি টাকার বিট কয়েন সরিয়ে নেওয়ার অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের ৬ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় এ আদেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পীনা রানী প্রামাণিক।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- সিএমপি গোয়েন্দা বিভাগের উত্তর জোনের এসআই আলমগীর হোসেন, এএসআই বাবুল মিয়া, মো. শাহ পরাণ জান্নাত, মঈনুল হোসেন, কনস্টেবল জাহিদুর রহমান ও আব্দুর রহমান। এছাড়াও পরিদর্শক রুহুল আমিনের কাছে ওই ঘটনার ব্যাখ্যা তলব করা হয়েছে।

আরও পড়ুন  কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

গত ২৬ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (উত্তর-দক্ষিণ জোন) একটি দল বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ‘অনলাইনে জুয়া খেলার অভিযোগে’ আবু বক্কর ছিদ্দিকী ও ফয়জুল আমিন নামে দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত থেকে ছাড়া পেয়ে আবু বক্কর অভিযোগ করেন, তাকে আটকের পর মনসুরাবাদ ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল। সেখানে তার মোবাইলের ‘বাইন্যান্স অ্যাপ’ ব্যবহার করে ২ লাখ ৭৭ হাজার ডলারের কিপ্টোকারেন্সি এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন  দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

এ নিয়ে গত ১ মার্চ ‘ফ্রিল্যান্সারকে মামলা ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার’ খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে। এরপর তিন সদস্যের কমিটি গঠন করে নগর পুলিশ। ওই কমিটির প্রতিবেদনের পর ছয়জনকে বরখাস্তের আদেশ দেয়া হল।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ