ঢাকা, -

আলোচিত সংবাদ

চট্টগ্রামে ‘ইফতার বাজার’কে সিলগালাসহ লাখ টাকা জরিমানা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ ব্যবসা প্রতিষ্ঠান ইফতার বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় সংস্থাটি।

এসময় প্রতিষ্ঠানের ভিতরে অপরিচ্ছন্ন পরিবেশ, তেলাপোকা আর ইঁদুরের বিষ্টা থাকায় `ইফতার বাজার’কে সাময়িক সিলগালা করা হয়। পাশাপাশি এক লাখ টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা ইফতার বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ পেয়েছি। এখানে যে পরিমাণ তেলাপোকা দেখা গেছে তা আমি আর কোন প্রতিষ্ঠানে দেখিনাই। তাছাড়া ভিতরে ইঁদুরের বিষ্টা পাওয়া গেছে। অর্থাৎ এখানে শুধু তেলাপোকা নয়, ইঁদুরও রয়েছে। তাছাড়া জিলাপি তৈরির খামিরে ক্ষতিকর হাইড্রোজ মিশানো হয়েছে কিনা তা দেখেছি। তবে হাইড্রোজ পাওয়া যায়নি।

আরও পড়ুন  জাজিরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

একই এলাকার কামাল স্টোর নামের একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন বিদেশি পণ্য, মেয়াদোত্তীর্ণ ও নকল মালামাল পাওয়া যায়। এ অপরাধে দোকানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভেজালের বিরুদ্ধে, নোংরা পরিবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ