ঢাকা, -

আলোচিত সংবাদ

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক বহিরাগত কর্মীকে রামদাসহ আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে নূর হোসেন বিপ্লব নামের ২৩ বছর বয়সী ওই যুবককে আটক করা হয়।

বিপ্লব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘আইএসএস’-এর কর্মী এবং তার বাবা শাহ আমানত হলের বাবুর্চি। ক্যাম্পাসের অনেকে তাকে চেনেন ‘আতঙ্ক বিপ্লব’ নামে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়। বিষয়টি শিক্ষার্থীদের জন্য আতঙ্কের হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ করা হয়েছে এবং প্রশাসনকেও জানানো হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি চোরাই মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন স্থানীয় শিক্ষার্থীর সঙ্গে বিপ্লবের বিরোধ তৈরি হয়। টাকার অঙ্ক নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

আরও পড়ুন  আজ ঐতিহাসিক ৭ মার্চ

একপর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদের মধ্যস্থতায় বিষয়টি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। বিপ্লবের বাবা শাহ আমানত হলের বাবুর্চি হওয়ায় উভয় পক্ষ শাহ আমানত হলে বিষয়টি সমঝোতার জন্য বসার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন  আগামী নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া
আরও পড়ুন  চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ