ঢাকা, -

আলোচিত সংবাদ

চমেক হাসপাতালের আইসিইউ থেকে ভুয়া ডাক্তার আটক

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এক ল্যাব টেকনিশিয়ান আটক হয়েছেন। ডাক্তার সেজে সেখানে প্রবেশ করেছিলেন তিনি। তবে আইসিইউতে প্রবেশের কোন কারণ জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডের আইসিইউ থেকে ওই টেকনিশিয়ানকে আটক করা হয়।

আটককৃতের নাম তৈয়ব আলী পাটোয়ারী (৫২)। তাঁর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ।

আরও পড়ুন  রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

তিনি চমেক হাসপাতালের সামনে চিটাগং ল্যাব লিমিটেড নামে বেসরকারি একটি ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম আহসান বলেন, আইসিইউতে ওই ব্যক্তি ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগীদের সঙ্গে কথা বলছিল। আমিও তখন সেখানে ছিলাম। পরিচয় জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে পারেনি। সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেই। পরে জানা যায় ওই ব্যক্তি একটি ল্যাবের কর্মকর্তা।

আরও পড়ুন  চন্দনাইশে প্রার্থিতা বাতিলের ভুয়া চিঠি নেট দুনিয়ায় ভাইরাল

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানান হসপাতাল পরিচালক।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ