ঢাকা, -

আলোচিত সংবাদ

চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতন, আটক ৩

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় চোর সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠেছে। এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। পরে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল।

আরও পড়ুন  আবারও ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সঙ্গে যুক্ত সন্দেহে নির্যাতনের শিকার ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণু নম’র ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন  মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ আহত ৫

এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করবেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তবে র‍্যাবের পক্ষ থেকে আটক ৩ জনের পরিচয় জানানো হয়নি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ