ঢাকা, -

আলোচিত সংবাদ

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে। এতে যোগ দেয় কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।

আরও পড়ুন  উত্তাল পাকিস্তান, ইসলামাবাদ ও পেশোয়ারে ১৪৪ ধারা জারি

গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না।

সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। এদিন শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করে। এতে করে রাজধানী শহর অচল হয়ে পড়ে।

আরও পড়ুন  গণভোট আইন অনুমোদন ও অধ্যাদেশ জারি হতে পারে আজ

নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলা চালানো হয়অ। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একটা সময় ১০০টিরও বেশি শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনে সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

সোমবার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে কৃষকরা। তারা বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হয়।

আরও পড়ুন  ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ