ঢাকা, -

আলোচিত সংবাদ

জনশূন্য বান্দরবানের রুমা উপজেলার ৭ পাড়া

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যানবাহনে অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুমা উপজেলার ৭টি পাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে।

মুনন্নুয়াম পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, ব্যাথেল পাড়া, মুলপি পাড়া, হেপি হিল, পাইন্দু পাড়ার প্রায় ২০০ পরিবার এখন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকাগুলো এখন থমথমে। আতঙ্ক উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন।

আরও পড়ুন  রাউজানে বিজয় মেলার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি'র ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

এদিকে যৌথ অভিযানে গ্রেপ্তার ৫৩ জনকে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে আদালতে তোলা হবে।

গ্রেপ্তার ৫৩ জনের মধ্যে ১৮ জন নারী সদস্য রয়েছে। ৫৩ জনের মধ্যে অনেকেই কেএনএফের সদস্য ও তাদের সহযোগী রয়েছে।

সোমবার রাতে তাদের রুমা উপজেলা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়।

এদিকে রবিবার রাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে বান্দরবানে। জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে চারটি সাঁজোয়া যান এপিসি। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন  সৌদিতে নেইমার অধ্যায় শেষ

উপজেলাগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে সব ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া রুমা উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ