ঢাকা, -

আলোচিত সংবাদ

জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল: জিএম কাদের

জিএম কাদের।

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এবারের নির্বাচনে ১১টি আসন পেলেও জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হবে বলে মনে করেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তবে সরকারি দলের সিদ্ধান্তের কারণে এর ব্যতিক্রম কিছুও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৭টায় নগরীর সেনপাড়ায় স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান।

এবারের নির্বাচনে জাতীয় পার্টির আসন সংখ্যা কমে ১১টিতে দাঁড়িয়েছে। গত সংসদেও তাদের আসন সংখ্যা ছিল ২৩টি। এবার ৬২টি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যারা সবাই আওয়ামী লীগেরই। এতে সংসদের বিরোধী দল কারা হবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন  সোনালী ব্যাংকের রুমা শাখা থেকে কোনো টাকা লুট হয়নি: সিআইডি

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, স্বাভাবিকভাবে আমরাই তো বিরোধী দল হওয়ার কথা। তারপরও কী হবে জানি না। তবে বিরোধী দল নিয়ে চিন্তা করি না।

জাতীয় পার্টি থেকে বিজয়ীরা আগামীকাল বুধবার শপথ নেবেন না বলে প্রথমে সিদ্ধান্ত হলেও পরে জানানো হয়, আগামীকালই তারা শপথ নিচ্ছেন। সংসদে যাওয়ার সিদ্ধান্তের কারণ জানিয়ে রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল নিয়ে বিজয়ী জিএম কাদের জানান, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি, তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হবো না। সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব।

আরও পড়ুন  তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

নির্বাচন সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিএম কাদের বলেন, এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে। আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে।

এর আগে জিএম কাদের দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, রংপুর বিভাগে দলের হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগছিলেন। তাই সবার সঙ্গে বসে সমস্যাগুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম। এই তথ্যগুলো পরবর্তী সময়ে ফলোআপে কাজে লাগবো।

আরও পড়ুন  নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

জাপা চেয়ারম্যান বলেন, সংসদে গেলে দলকে আরও গোছানো সহজ হবে। সেই সাথে আমরা জনগণের জন্য কিছু করতে পারবো। অনেক প্রত্যাশা নিয়ে রংপুবাসী আমাকে জয়ী করেছেন। আমি রংপুরের উন্নয়নে কাজ করতে চাই।

এর আগে জিএম কাদের রংপুর বিভাগের জাতীয় পার্টি মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দলের কো চেয়ারম্যান ও রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলা উদ্দিন মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন প্রমুখ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ