ঢাকা, -

আলোচিত সংবাদ

জাতীয় সংসদে নির্বাচিতদের গেজেট প্রকাশ

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হবে। সে অনুযায়ী বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন  ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদের পেটানোর হুমকি পেয়ে ওসি'র জিডি

এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করবেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করবেন।

এর আগে বিকেলে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। তা প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে। কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। ডিজিটাল যুগ। তাদের (বিজিপ্রেসের) কাছে একটি সফট কপি দেওয়া থাকে। কোনো কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেওয়া, না হলে ওটাই প্রিন্ট করে দেওয়া। তারপর আজকেই হয়তো সংসদ সচিবলায়ে চলে যাবে।

আরও পড়ুন  এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় হতে পারে লোডশেডিং

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯৮ জন সংসদ সদস্যের তালিকা দেখতে ক্লিক করুন

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ