ঢাকা, -

আলোচিত সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর দিনই সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় সাভার শ্রদ্ধা জানান তিনি। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদরা শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

এছাড়াও শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

আরও পড়ুন  'সংসদ নেতা মোদি, বিরোধী নেতার আসনে কী রাহুল'

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের এক দিনের মাথায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়। এরপরে ধাপে ধাপে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ৩৬ জন জনপ্রতিনিধি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১১জন। দুজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়েছেন।

আরও পড়ুন  কাল খালেদা জিয়ার খোঁজ নিতে যাচ্ছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নির্বাচনে অংশ নেয়নি। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে গোলযোগের কারণে একটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী ২২২ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। বাকি ৬৫ আসনের মধ্যে ৬২টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন।

আরও পড়ুন  কাল ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ