ঢাকা, -

আলোচিত সংবাদ

টেকনাফে মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত ১০ জন

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে এলেন টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং বাদিবন্যা পাহাড়ে অপহৃত ১০ জন। স্থানীয়দের দাবি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরে এসেছেন তারা।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পশ্চিমে পাহাড় থেকে তাদেরকে ফেরত আনা হয়। সেখান থেকে তাদের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

আরও পড়ুন  হাটহাজারীতে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মুক্তি পাওয়া অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার জুনাইদ ও তার ভাই মোহাম্মদ নুর, একই এলাকার শাকিল, ফরিদ আলম, আকতার, ইসমাইল প্রকাশ সোনায়া ও হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার ছৈয়দ হোছাইন বাবুল ও কালা মিয়ার ছেলে ফজল কাদের, গুলজার ঘোনা এলাকার আলি আহমেদ ও নুর মোহাম্মদ। বুধবার রাত ১২ টার দিকে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড় থেকে মুক্তিপণ দিয়ে তাদেরকে ফেরত আনা হয়।

আরও পড়ুন  নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই দশটি দোকান

গত ২৪ মার্চ হ্নীলা থেকে ৫ জন অপহরণ হয়। পরে তারাও মুক্তিপণ দিয়ে ফেরত আসে। অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হওয়ায় টেকনাফ দিনদিন অপহরণের সাম্রাজ্যে পরিণত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহৃতদের পরিবারের সদস্যরা কোনো তথ্য দিতে চায় না। এমনকি একাধিকবার চেষ্টার পরও স্বজনেরা লিখিত অভিযোগ দেয় না। এতে পুলিশ প্রতিবন্ধকতার মুখে পড়ে।

আরও পড়ুন  আজ ঢাকায় পর্দা উঠছে বাণিজ্য মেলার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ