ঢাকা, -

আলোচিত সংবাদ

ড. ইউনূস-মোদির বৈঠকে হাসিনার প্রত্যাবর্তনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক গঠনমূলক ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডে বৈঠকের পর তিনি সাংবাদিকদের আজ এ তথ‍্য জানান।

এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

আরও পড়ুন  রবিবার থেকে খুলছে স্কুল-কলেজ

প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনা ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন, সেটিও মনে করিয়ে দেয়া হয়েছে নরেন্দ্র মোদিকে।

তিনি বলেন, স্বল্প সময়ের এ বৈঠকে সীমান্ত হত‍্যা বন্ধেও আলোচনা হয়। গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি কথা হয়েছে বলেও জানান প্রেস সচিব।

আরও পড়ুন  জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর নজর রাখছে ভারতীয় যুদ্ধজাহাজ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ