ঢাকা, -

আলোচিত সংবাদ

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আবারও আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৫টায়।

ভোট গণনা শেষে জানা গেছে, সভাপতি হিসেবে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট। সম্পাদক হিসেবে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট।

আরও পড়ুন  কেএফসিতে পাম অয়েল, কাচ্চি ডাইন ও ক্যান্ডির খাবারে কেমিক্যাল

৭৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম।

৭৯২ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল।

৪০৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এম জসিম।

৭২৯ ভোট পেয়ে নারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না।

৭৫০ ভোট পেয়ে তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাক নির্বাচিত হয়েছেন  মাহমুদ সোহেল।

আরও পড়ুন  গাজীপুরে বাস–সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৮১০ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক রুবেল।

৮১৫ ভোট পেয়ে আপ্যায়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল হক ভূঁইয়া।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ