ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দু’দিনের সফরে ঢাকায় এসেছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। বাংলাদেশ-চীন দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন। 

শুক্রবার (২৬) মে দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান তিনি। তার এ সফরকে নানা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিমান বন্দরে চীনের ভাইস মিনিস্টারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব তৌফিক হাসান।

আরও পড়ুন  বজ্র বৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

রাষ্ট্রীয় একটি অতিথি ভবনে শনিবার সকালে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে বিনিয়োগ, বাণিজ্য, উন্নয়ন কর্মকাণ্ড, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু নিরাপত্তা, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুসহ দুইপক্ষের সম্পর্কের সকল ইস্যুতে আলোচনা করা হবে। তবে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে পাইলট প্রত্যাবাসন শুরু করতে চীনের সহযোগিতায় গুরুত্ব দেওয়া হবে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, শনিবারের এফওসি বৈঠকে চীনের প্রতিনিধিদলের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির ভাইস মিনিস্টার সান ওয়েইডং। ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকার পক্ষে নেতৃত্ব দিবেন। মূলত এফওসি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ঢাকা-বেইজিং দুইপক্ষের সম্পর্ক আরো এগিয়ে নিতেই ঢাকা সফর করছেন ভাইস মিনিস্টার সান ওয়েইডং।

আরও পড়ুন  কাপ্তাই হ্রদে পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, জরুরি সতর্কবার্তা জারি

আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ জানাতে পারেন ভাইস মিনিস্টার সান ওয়েইডং।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ