ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় এসেছেন মার্কিন প্রতিনিধি দল

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

৩ দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তারা ঢাকায় আসেন।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন  ভারতের আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা

অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর। প্রতিনিধি দলের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা পৃথক পৃথকভাবে ওয়াশিংটন ও দিল্লি থেকে ঢাকায় এসেছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছেন দিল্লি হয়ে।

আরও পড়ুন  বাবর আলী'র লক্ষ্য এবার একসাথে মাউন্ট এভারেস্ট-লোৎসে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে প্রতিনিধিদলটি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজ সভায় অংশ নেবেন।

ওইদিন বিকেলে প্রতিনিধি দলপ্রধান নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার আশঙ্কা

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ