ঢাকা, -

আলোচিত সংবাদ

ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।

বৃহস্প‌তিবার (১১ মে) সকা‌লে তি‌নি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌লে তা‌কে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়া ছাড়াও নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে।

আরও পড়ুন  গাজীপুরে হবে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন: ইসি আলমগীর

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ২০২১ সালে নভেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট।

এর আগে, চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ