ঢাকা, -

আলোচিত সংবাদ

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের প্রতি নতুন নির্দেশনা জামায়াত আমিরের

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।

আরও পড়ুন  কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত, গ্রেপ্তার ৩

তিনি আরও লিখেছেন, ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ