ঢাকা, -

আলোচিত সংবাদ

তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পারিবারিক সফরে ১৮ জুলাই দুবাই যাচ্ছেন তামিম ইকবাল। এ উদ্দেশ্যে শুক্রবার সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে গেছেন তিনি। ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের এ অধিনায়ক।

বৃহস্পতিবার (৬ জুলাই) হুট করেই সংবাদ সম্মেলন ডেকে এমন ঘোষণা দেন তিনি।

তবে আজ বা আগামীকাল যে কোনো সময় তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

আরও পড়ুন  বজ্র বৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী।

কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন  শিল্পখাতে অস্থিরতা মোকাবিলায় রাতেই সেনাবাহিনীর যৌথ অভিযান

এরপর থেকেই বিসিবি অপেক্ষা করছে তামিমের সাড়া পাওয়ার। কিন্তু তামিম এখন পর্যন্ত বিসিবির সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এর মধ্যেই তাঁকে ডাকলেন প্রধানমন্ত্রী।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ