ঢাকা, -

আলোচিত সংবাদ

তাহের হত্যা: আজ রাতেই কার্যকর হচ্ছে দুই আসামির ফাঁসি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ড. মিয়া মহিউদ্দিন ও বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি আজ কার্যকর করা হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা ১ মিনিটে রাজশাহী কারাগারে একসঙ্গে দুজনেরই ফাঁসি কার্যকর করা হবে। এ তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে দুই আসামির পরিবারের পক্ষ থেকে ৩৫ জন সদস্য তাদের সঙ্গে শেষবার দেখা করেন।

আরও পড়ুন  সিঙ্গাপুরে রয়েছেন বেনজীর

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরের ছোট ভাই মিজানুর রহমান বলেন, গত রবিবার কারা কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল। রিট পেন্ডিং থাকায় আমরা তখন দেখা করিনি। রিট নিষ্পত্তি হওয়ার পর মঙ্গলবার দুপুরে দেখা করেছি। আমাদের পরিবারের ৩৫ জন এসেছিলেন। একই দিন দেখা করেছেন ড. মিয়া মহিউদ্দিনের পরিবারের সদস্যরাও। মঙ্গলবার সকালে তাহের হত্যায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীরের আটকের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন  ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত

রাজশাহীর ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, দুই আসামির ফাঁসি কার্যকরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কারাবিধি অনুযায়ী আজ রাতে রায় কার্যকর করা হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ