ঢাকা, -

আলোচিত সংবাদ

দিনাজপুরে যাত্রীবাহী ভ্যানে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৪

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে বিআরটিসির বাস ধাক্কা দেয়। এতে ভ্যানের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  আরজেফ'র চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানের চারজন নিহত হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন  রিয়াজউদ্দিন বাজারে অনুমোদনহীন ২৫ লাখ টাকার প্রসাধনী জব্দ, জরিমানা ১ লাখ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ