ঢাকা, -

আলোচিত সংবাদ

দীর্ঘদিন পর আলো জ্বলছে বিএনপি কার্যালয়ে

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ক্ষমতাসীন আওয়ামী সরকার পতনের পর এবার আলো জ্বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে। দলে দলে ‘ইনকিলাব- ইনকিলাব’ স্লোগানে মুখরিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা। কার্যালয়ে আসতে শুরু করছেন সর্বস্তরের নেতাকর্মীরা।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে এমন চিত্র দেখা গেছে।

এ সময় বিক্ষোভকারীরা সাবেক ডিবি প্রধান হারুন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ব্যাঙ্গাত্বক স্লোগান দিতে থাকেন। এছাড়া বিএপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নামে বিজয় মিছিল করতে থাকেন তারা। বিক্ষোভকারীরা ‘হই হই রই রই, কাউয়া কাদের গেলি কই’, ‘হই হই রই রই ডিবি হারুন গেলি কই’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন  ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

এর আগে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর ‘ভুয়া ভুয়া’ স্লোগানে গণভবন অভিমুখে যাত্রা করেছে লাখ লাখ ছাত্র- জনতা। হাতে জাতীয় পতাকা আর মুখে বিপ্লবের প্রতিধ্বনিতে প্রকম্পিত হচ্ছে গণভবন ও এর আশপাশের এলাকা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ