ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশবাসীর কল্যাণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ জেলা প্রশাসনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীর কল্যাণে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

রবিবার (১৪ জানুয়ারি) সকালে টুঙ্গীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, যেকোন ধরনের উন্নয়ন প্রকল্প নেয়ার আগে অবশ্যই দেশবাসীর কথা ভাবতে হবে।

নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনুসের কারাদণ্ড, আপিলের শর্তে জামিন

টুঙ্গীপাড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সাথে বৈঠকে শেষে বিকেলে উপজেলা পরিষদ মাঠে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিয় সভা করবেন প্রধানমন্ত্রী। মতবিনিময় শেষে সড়ক পথে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

এর আগে শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন শেখ হাসিনা।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ