ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ৩৯ জন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। নতুন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৫৯২ জনে। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মেজর জিয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৮৫২ জন।

একদিনে ৫৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

আরও পড়ুন  ১২ সিটি করপোরেশনসহ ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ