ঢাকা, -

আলোচিত সংবাদ

নতুন নামে জনতা ব্যাংক

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

এবার জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন ১৯৯৪-এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ৮ আগস্ট থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

আরও পড়ুন  আজ রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ-বিএনপি

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) -এর ৩৭(২)(সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ৮ আগস্ট থেকে তফসিলভুক্ত ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

আরও পড়ুন  ভারতের ট্রেন দুর্ঘটনায় তিন বাংলাদেশি আহত: ডেপুটি হাইকমিশন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ