ঢাকা, -

আলোচিত সংবাদ

নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, রাষ্ট্রীয় মালিকানা নিশ্চিত করুন: তারেক রহমান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন- এমন আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনগণ তাদের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করতে পারে।

তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  দেশে বাড়ছে করোনার সংক্রমণ, নতুন শনাক্ত ১১৪

তারেক রহমান লিখেছেন, গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।

আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।

আরও পড়ুন  আজ আওয়ামী লীগের যৌথ সভা

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ