ঢাকা, -

আলোচিত সংবাদ

নিরাপত্তার স্বার্থে শিক্ষকদের আজকেই বাড়ি ফিরতে বললেন শিক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের আজকের মধ্যে বাড়ি ফিরে যেতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামীকাল রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ ডেকেছে। এসব সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছেন অনেকে। তাই নিরাপত্তার স্বার্থে তারা (শিক্ষক) যেন আজকেই বাড়ি ফিরে যান।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন  পাকিস্তানে ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, আপনারা দেখেছেন বিরোধী দল যেখানে কর্মসূচি পালন করছে সেখানে সমস্যা তৈরি হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজেই আমি বলছি, আজকের মধ্যে তারা যেন শ্রেণিকক্ষে ফিরে যান।

আরও পড়ুন  শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না: সারজিস আলম

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে কাজ শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরপর যদি শিক্ষকদের কোনো চাওয়া থাকে তাহলে পরবর্তীতে অবশ্যই আসতে পারেন। কিন্তু আগামীকাল এখানে একটা সমস্যা হতে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এ অবস্থায় শিক্ষকদের এখানে এনে যারা বসিয়ে রেখেছেন তাদের উদ্দেশ্য ভিন্ন।

তারা শিক্ষকদের জিম্মি করে অন্য কোনো কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অপচেষ্টা বন্ধ করা উচিত। এখানে শিক্ষক নেতারা আছেন, তাদের উচিত শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে বাড়ি ফিরিয়ে নেওয়া। তাদের নিরাপত্তার প্রতি হুমকি হয় এমন কিছু করা শিক্ষক নেতাদের উচিত নয়।

আরও পড়ুন  কলকাতায় তিন দিনে অ্যাডিনো ভাইরাসে ১০ শিশুর মৃত্যু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ