ঢাকা, -

আলোচিত সংবাদ

নির্বাচনের আগে ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনতে দরপত্র আহ্বান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাসায়নিকযুক্ত মাল্টি ইমপ্যাক্ট টিয়ার শেল ও ফ্ল্যাশ ব্যাং গ্রেনেডসহ ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কিনতে দরপত্র আহ্বান করেছে পুলিশ সদর দপ্তর। এটাকে রুটিন কেনাকাটা বলছে পুলিশ।

তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতেই কেনা হচ্ছে এসব সরঞ্জাম।

শনিবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর।

আরও পড়ুন  চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে প্রকাশ্যে আ.লীগ নেতারা

জানা গেছে, এক চিঠিতে তিনটি প্যাকেজে এ দরপত্র আহ্বান করে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে প্রথম প্যাকেজে কেনা হবে ৩০ হাজার সাউন্ড গ্রেনেড। যার দাম ধরা হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

দ্বিতীয় প্যাকেজে একই মূল্যে কেনা হবে ১৫ হাজার মাল্টি ইমপ্যাক্ট টিয়ার গ্যাস গ্রেনেড। আর তৃতীয় প্যাকেজে ৭ হাজার ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড কেনা হবে, যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আরও পড়ুন  শ্রীলঙ্কায় কারফিউ জারি

ঋণপত্র খোলার ১২০ দিনের মধ্যে এসব প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশ পুলিশের কাছে সরবরাহ করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, যে কেনাকাটা হচ্ছে, এগুলো আমাদের নিয়মিত ক্রয়প্রক্রিয়ার অংশ। এগুলো আগেও কেনা হয়েছে।

এদিকে, নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবিলায় প্রশাসন বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন  সীমান্তে গোলার শব্দ, আতঙ্ক জনমনে; অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তার বিষয় একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ