ঢাকা, -

আলোচিত সংবাদ

নেপালে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেপালে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) নিখোঁজ হওয়ার সময় হেলিকপ্টারটিতে পাঁচ মেক্সিকান পর্যটক এবং একজন নেপালি পাইলট ছিল। খবর এএফপির।

মানাং এয়ার হেলিকপ্টারটি সকাল ১০টা ৪ মিনিটে এভারেস্ট অঞ্চলের লুকলার কাছাকাছি সুরকে থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের প্রায় ১০ মিনিট পরে এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন  কাল ঢাকা আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

মানাং এয়ারের রাজু নেউপানে এএফপিকে বলেন, তদন্তের প্রচেষ্টা চলছে। অনুসন্ধানের জন্য আমরা আরেকটি হেলিকপ্টার পাঠিয়েছি।

বিমান চলাচলের দুর্বল নিরাপত্তার জন্য কুখ্যাত নেপাল। প্রায় ছয় মাস আগে পশ্চিম নেপালে একটি বিমান দুর্ঘটনা হয় যেখানে বোর্ডে থাকা ৭২ জনের মৃত্যু ঘটে।

হিমালয়ের দেশটিতে বিশ্বের সবচেয়ে দুর্গম এবং জটিল রানওয়ে রয়েছে, যেখানে তুষার-ঢাকা চূড়ার পাশাপাশি এমন পরিবেশ রয়েছে যার ফলে দক্ষ পাইলটরা চ্যালেঞ্জের মুখে পড়ে।

আরও পড়ুন  ফারাক্কার ১০৯ গেট খুলে দিলো ভারত, নতুন করে বন্যার আশঙ্কা

পাহাড়ে আবহাওয়াও দ্রুত পরিবর্তন হতে পারে যার কারণে আকাশ পথে গোলযোগের সৃষ্টি হয়। এছাড়াও, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কারণে নেপালের বিমান চালনা খাতে দুর্বল নিরাপত্তা লক্ষণীয় বলে বিশ্লেষকদের মত।

ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা উদ্বেগের জন্য তাদের আকাশসীমা থেকে সমস্ত নেপালি ফ্লাইট নিষিদ্ধ করেছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ