ঢাকা, -

আলোচিত সংবাদ

নৌপথে পালানোর সময় আনিসুল হক-সালমান এফ রহমান গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান।

মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর আনিসুল হকই প্রথম মন্ত্রী যিনি গ্রেপ্তার হলেন। অন্যদিকে সালমান এফ রহমানও পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন  নির্বাচনের আগে সরকারকে অবশ্যই নির্যাতন বন্ধ করতে হবে: ইউএটি

ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন গোয়েন্দা সূত্রে এমন খবরে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।

আরও পড়ুন  ‘এস আলমের আলাদিনের চেরাগ’ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেপ্তার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গেই দেশ ছাড়েন।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

আরও পড়ুন  ঈদে 'দুনিয়ার খেলা' নাটক নিয়ে আসছে নির্মাতা এস.ডি.জীবন

সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ