ঢাকা, -

আলোচিত সংবাদ

পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিলেন হিলারি: প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজে আদেশ দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদে না রাখলে পদ্মা সেতুর টাকা বন্ধ করা হতে এমন শর্ত দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটি বড় দেশও বারবার চাপ দিত। এমডি পদে না রাখলে নাকি পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেবে। আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে সেই ভদ্রলোক মামলাও করেছিল। কিন্তু আদালত তো তার বয়স কমাতে পারে না। সে মামলায় হেরে যায়। তারপরই তার বিদেশি বন্ধু দ্বারা এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ডে হয়নি। হিলারি ক্লিনটন নিজে অর্ডার দিয়ে তখন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট ছিলো, মিস্টার জলি তাকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়।

আরও পড়ুন  বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় থাইল্যান্ড

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু করতে গিয়ে আমাদের ওপর বদনাম দিয়েছিল, একটা ব্যাংকের এমডি পদের জন্য সেটাও সরকারি বেতনধারী। সরকারি আইনে আছে ৬০ বছর পর্যন্ত এমডি থাকতে পারবে। এর বেশি হলে থাকতে পারবে না। তারপরও বেআইনিভাবে ১০ বছর চালিয়ে আবারও সেখানে থাকতে হবে, সেই লোভে বারবার আমাদের ওপর চাপ।

আরও পড়ুন  পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ কেন, জানাল ভারত

শেখ হাসিনা বলেন, তখন বলেছিলাম, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারও কাছে হাত পেতে না। আমরা সেটা করেছি। সেটা করে বিশ্বকে দেখিয়েছি। এই সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না। আমরা কিন্তু সেই জাতি। আমাদের দাবায়ে রাখতে পারে নাই।

আরও পড়ুন  সেনাবাহিনীর নতুন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ