ঢাকা, -

আলোচিত সংবাদ

পাকিস্তানে আবারও পাল্টা হামলা চালাচ্ছে আফগানিস্তান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে আফগানিস্তান আবারও পাল্টা হামলা শুরু করেছে বলে জানিয়েছে দেশটির খোস্ত প্রদেশের মুখপাত্র মোস্তাগফের গুরবাজ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম তোলা নিউজকে এ তথ্য জানিয়েছেন তিনি।

মোস্তাগফের গুরবাজ বলেন, আজ রাতে আবারও পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী জাজি ময়দান, তেরাজি এবং আলি শিরে সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

আরও পড়ুন  খোলা হচ্ছে সাবেক ডেপুটি গভর্নরের গোপন লকার

এর আগে গত রোববার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। পরে গতকাল রাতে আফগান সেনারা পাক সেনাদের ওপর আকস্মিক হামলা শুরু করে। এর জেরে আবারও বিমান হামলা শুরু করে পাকিস্তান।

গত অক্টোবরে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও থেমে থেমে সংঘর্ষ অব্যাহত ছিল।

আরও পড়ুন  একতরফা নির্বাচনের অপচেষ্টা জনগণ প্রতিহত করবে, ইনশাআল্লাহ: জামায়াত

২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান তাদের বড় সমর্থক ছিল। কিন্তু পরবর্তীতে সম্পর্কের অবনতি ঘটে। ইসলামাবাদ অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার তেহরিক-ই তালেবান পাকিস্তানকে (টিপিপি) নিরাপদ আশ্রয় দিচ্ছে। টিটিপি পাকিস্তানে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।

সংঘাত পর্যবেক্ষক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের তথ্য অনুযায়ী, গত এক বছরে পাকিস্তানি বাহিনীর ওপর অন্তত ৬০০টি হামলা চালিয়েছে ওই গোষ্ঠী।

আরও পড়ুন  আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় এক হাজার ৬০০ মাইল (২ হাজার ৫৭৪ কিলোমিটার) দীর্ঘ দুর্গম পাহাড়ি সীমান্ত রয়েছে। যা দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও নিরাপত্তা উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ